1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন শুরু, চলবে বৃহস্পতিবার পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০২ বার পঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিজ উপজেলায় বদলির জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে আবেদন করতে পারছেন বদলিতে আগ্রহী শিক্ষকরা। এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এ সংক্রান্ত নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে। অধিদপ্তর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্দেশনা সংবলিত চিঠিও পাঠানো হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, শূন্যপদ না থাকায় যেসব শিক্ষককে নিজ উপজেলার বাইরের উপজেলায় পদায়ন করা হয়েছে, সেসব শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে আন্তঃউপজেলা বদলির ক্ষেত্রে ২০২৩ সালের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকার ৩.৬ অনুচ্ছেদ অনুযায়ী নিজ উপজেলায় বদলির নির্দেশনা রয়েছে। নির্দেশনার আলোকে বদলি কার্যক্রম চলবে।

এতে আরও বলা হয়, ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। ২৮ ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষকদের করা আবেদন যাচাই করবেন। ১ মার্চ সহকারী উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (এটিইও) যাচাই শেষ করতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর