1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

মোহাম্মদপুরে ছিনতাই-কিশোর গ্যাং, ওসির অপসারণে আলটিমেটাম

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১১ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুরে সম্প্রতি ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে গেছে। এতে অতিষ্ঠ এলাকাবাসী। হঠাৎ করে এমন অপরাধ বেড়ে গেলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে দাবি এলাকাবাসীর।

এরই পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। এসময় মোহাম্মদপুর থানা ওসির অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

অন্যথায় পলিশ সদরদপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মোহাম্মদপুর থানার সামনে গিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি করেন স্থানীয়রা। এর আগে মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে মশাল মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে থানার সামনে গিয়ে অবস্থান নেন তারা।

এলাকাবাসী জানান, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজিসহ নানার অপরাধ বেড়েই চলছে। পুরো দেশজুড়ে মোহাম্মদপুরের এমন ভয়াবহতা দেখলেও থানার ওসির ঘুম ভাঙেনি। কেউ ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। ফলে ওসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে।

মোহাম্মদপুরের বাসিন্দা ইশতিয়াক সজীব বলেন, আমরা কয়েকদিন ধরে দেখছি মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে হয়ে পড়েছে। ওলিগলিতে ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, পাড়া-মহল্লায় কিশোর গ্যাং সদস্যদের দিনের আলোতেই অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটছে। মোহাম্মদপুরের বর্তমান ওসি আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল না দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন।

তিনি বলেন, ওসির অধীনস্থ এলাকার এমন পরিস্থিতিতে তার ইন্ধন রয়েছে। না হয় কীভাবে একটি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ হয়? আমরা চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওসিকে অপসারণ করবে পুলিশ সদরদপ্তর। না হয় আমরা পুলিশ সদরদপ্তর বরাবর লং মার্চ করবো।

আরেক বাসিন্দা ইসমাইল পাটোয়ারী বলেন, আজকে কিশোর গ্যাং, ছিনতাই প্রতিরোধে পাড়া মহল্লায় রাত জেগে পাহারা দিতে হচ্ছে। পর্যাপ্ত পুলিশ থানায় থেকেও তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কেউ ছিনতাই কিংবা কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলে পুলিশ কোনো সহায়তা করে না। কোথায়ও প্রকাশ্যে কিশোর গ্যাং সদস্যরা হামলা করলে কিংবা ছিনতাইকারীরা ছিনতাই করলে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দেখা যায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর