1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করলেন ডিএনসিসি প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ এজাজ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএনসিসিতে যোগ দিয়ে রায়েরবাজার বধ্যভূমির স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন তিনি।

কবর জিয়ারত শেষে ডিএনসিসি প্রশাসক গুলশানের নগরভবনে ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ডিএনসিসির সার্বিক কার্যক্রম বিষয়ে সভা করেন।

সভায় ডিএনসিসির কবরস্থানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার এবং কবরস্থানের লাইটগুলো সচল করার নির্দেশ দেন প্রশাসক।

এসময় রায়েরবাজার কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবরগুলো নির্দিষ্ট করতে নামফলক স্থাপনের নির্দেশনা দেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর