1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বিএসএফের হাতে বাংলাদেশি ৭ নাগরিক ও ভারতীয় ৩ দালাল আটক

পশ্চিমবঙ্গ প্রতিনিধি |
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

পশ্চিমবঙ্গের নদীয়া এবং মুর্শিদাবাদ জেলার সংলগ্ন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে বাংলাদেশি সাতজন নাগরিক এবং ভারতীয় তিন দালালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অনুপ্রবেশকারী হিসেবে তাদের আটক করা হয়েছে।

বিএসএফের তথ্যানুযায়ী, গত ৬ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে ১৪৬ ব্যাটালিয়নের জলঙ্গি সীমান্ত ফাঁড়িতে টহলরত দলের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তে ৬-৭ জন অনুপ্রবেশকারী সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে, যারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। জওয়ানরা তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং দুইজন অনুপ্রবেশকারীকে ধরে ফেলে। অন্যরা অন্ধকার এবং ঘনকুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুজনই বাংলাদেশি নাগরিক এবং তাদের সঙ্গে আরও পাঁচজন বাংলাদেশি ছিলেন। যারা পালাতে সক্ষম হয়েছে। তারা সবাই ভারতের সীমান্তবর্তী গ্রাম মধুবানার একজন দালালের সাহায্য নিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল। কিন্তু অতিক্রম করার সময় বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে।

এরপর ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে বাংলাদেশি আরও তিন নাগরি ও ভারতীয় তিন দালালকে আটক করে বিএসএফ। এসময় তাদের কাছ থেকে ১৬টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, কেনিয়া ও ইন্দোনেশিয়ার মুদ্রা জব্দ করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর