1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

তারকাদের হাত ধরে ‘আরবিট ক্রিয়েটিভ হাব’র যাত্রা

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

একঝাঁক তরুণ তারকাদের হাত ধরে যাত্রা শুরু করেছে বিজ্ঞাপনী সংস্থা ‘আরবিট ক্রিয়েটিভ হাব’। বুধবার (৫ ফেব্রুয়ারি) এটি উদ্বোধন করা হয়। এ প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন, ওভিসি, কন্টেন্ট মার্কেটিংয়ের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইভেন্ট ম্যানেজমেন্টসহ ধরনের ক্রিয়েটিভ সার্ভিস দেওয়া হয়।

এসময় শুভকামনা জানিয়ে চিত্রনায়ক ইমন বলেন, ‘এটি ভালো একটি উদ্যোগ। যেকোনো ভালো উদ্যোগের সঙ্গে থাকতে পারলে ভালো লাগে। আরবিট ক্রিয়েটিভ হাব যেকোনো সমস্যার বড় সমাধান। অনলাইন ও অফলাইন ব্যবসার সকল প্রকার বিজ্ঞাপন আরবিট ক্রিয়েটিভ হাব আরও সহজ করছে। আমার শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে। তারাও বেশকিছু বিজ্ঞাপন নির্মাণের পরিকল্পনা করেছে। সেই কাজগুলোতেও আমাকে পাওয়া যাবে। আশা করি ভালো কিছু হবে।’

সুবহা বলেন, ‘এটি ক্রিয়েশনের জায়গা। আমরা ভালো কাজের জন্য ভালো জায়গা পাই না। কিন্তু আরবিট ক্রিয়েটিভ হাব সেরা। আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আছি।’

এসময় আরও উপস্থিত ছিলেন ‘আরবিট ক্রিয়েটিভ হাব’র প্রতিষ্ঠাতা সিইও মো. কাজী কাদের নেওয়াজ এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রেজওয়ান, কণ্ঠশিল্পী ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া, চলচ্চিত্র পরিচালক অনিক বিশ্বাস, অভিনেতা এস এম জনি, অভিনেতা রুশ শেখ, নাট্যপরিচালক জিয়াউদ্দিন আলম, তন্ময় খান, অভিনেতা আরফান আনিক, কণ্ঠশিল্পী এফ এ প্রীতম প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর