1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

শাওনের জামালপুরের বাড়িতে আগুন

জেলা প্রতিনিধি | জামালপুর |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের জামালপুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ (৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নুরুন্দিতে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এরপর সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের শহরের বকুলতলার দোতালা বাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় শত শত বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে ও ভেকু দিয়ে ভাংচুর এবং অগ্নিসংযোগ করেন।

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর মির্জা আজমের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এ বিষয়ে জানতে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সাল মো. আতিকে ফোন দিয়ে পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর