1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

দেশে গত এক বছরে ৭০ হাজারের বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | বাংলাদেশে গত এক বছরে নতুন করে ৭০ হাজারেরও বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। রাখাইন রাজ্যে বড় রকমের মানবিক বিপর্যয়ের ফলে এ অনুপ্রবেশ হয়েছে বলে জানান তিনি।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম আরও বলেন, রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মূল কারণ সেখানে একটা সিভিল ওয়ার চলছে। রাখাইন রাজ্যের যে প্রধান বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সঙ্গে মায়ানমার আর্মির একটা বড় রকমের সংঘর্ষ হচ্ছে। রাজধানী ছাড়া আরাকান আর্মি ৭০/৮০ শতাংশ এলাকার বেশিরভাগই তাদের দখলে চলে গেছে।

সে কারণে একটা মানবিক বিপর্যয় তৈরি হওয়ায় নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটেছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর