1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শুটিং সেটে গোপনে ভিডিও, কী হচ্ছে শিল্পীদের সঙ্গে? বিশ্বকাপ ক্রিকেট • ফাইনালের চেয়েও বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চার মাসে রেমিট্যান্স এলো ১ হাজার ১৬৯ কোটি ডলার ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফিরলো বাংলাদেশের মেয়েরা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৬৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ান মেয়েদের ৬০ রানে হারিয়েছে টাইগ্রিসরা। এতে সিরিজে ১-১ সমতায় ফিরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে এই ম্যাচ জয়ের বিকল্প ছিল বাংলাদেশের। কেননা এই ম্যাচ হারলে টাইগ্রিসরা সরাসরি বিশ্বকাপ খেলতে পারতো না। অবশেষে কাঙ্ক্ষিত সেই জয়টি পেয়েই গেছেন জ্যোতিরা। তবে বিশ্বকাপে এখনো জায়গা নিশ্চিত করতে পারেননি তারা। সিরিজের শেষ ম্যাচ জিতলেই কেবল টুর্নামেন্টে সরাসরি যেতে পারবেন জ্যোতিরা।

সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২০ বলে ৬৮ রান (৫ চারে) করেন শারমিন আক্তার। সোবহানা মোস্তারি ৩২ বলে ২৩, স্বর্ণা আক্তার ২৯ বলে ২১, ওপেনার ফারজানা হক ৩৫ বলে ১৮, আরেক ওপেনার মুর্শিদা খাতুন ২৪ বলে ১২ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৩ বলে ২৮ রান করেন শেমাইনে কাম্পবেলে। শেষদিকে চ্যারি আন ফ্রেজার অপরাজিত ১৮, ওপেনার হ্যালি ম্যাথিউজ ১৬, মিডলঅর্ডার অ্যালিয়া অ্যালিনে ১৫ করেন।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের কারিসমা রামহারাক ৪ ও অ্যালিয়া অ্যালিনে ৩টি উইকেট শিকার করেন। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ৩ এবং ফাতিমা খাতুন, রাবেয়া খান ও মারুফা আক্তার ২টি করে উইকেট শিকার নেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর