1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

জুলাই গণ-আন্দোলনের সময় পুলিশের গুলিতেই রিকশাচালক ইসমাইলের মৃত্যু

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১২৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | জুলাই গণ-আন্দোলনের সময় রাজধানীর রামপুরার ডেল্টা হেলথকেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত হয়ে পড়ে ছিলেন রিকশাচালক ইসমাইল আলী। হামাগুড়ি দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সাহায্যের আকুতি জানান তিনি।

কিন্তু হাসপাতালের নিরাপত্তাকর্মীরা দরজা খোলেনি। চিকিৎসাও দেয়নি। পরে অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির ওপরেই প্রাণ হারান ইসমাইল।

ইসমাইলের সাহায্যের আকুতি জানানো সেই ছবি ক্যামেরাবন্দি করেছিলেন এক ফটোসাংবাদিক। প্রায় ৬ মাস পর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সহমর্মিতা জানিয়ে সেই ছবি শেয়ার করেন অনেকে।

বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নজরে আসার পর শুক্রবার (১৭ জানুয়ারি) ডেল্টা হাসপাতালে অভিযান চালিয়ে সে সময় দায়িত্বপালন করা একজন চিকিৎসকসহ পাঁচজনকে আটক করে হাতিরঝিল থানা-পুলিশ।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা-পুলিশ সূত্র বলছে, ইসমাইল আলীর চিকিৎসা অবহেলাজনিত মৃত্যুর কারণেই তাদের আটক করা হয়েছে।

আটকদের মধ্যে একজন চিকিৎসক ছাড়াও দুজন সেবক (নার্স) এবং দুজন হাসপাতালের ফটক লাগিয়ে রাখা নিরাপত্তাকর্মী রয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর