1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

শাড়ির সঙ্গে কেমন শীতপোশাক পরবেন?

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক | শীতে বেড়ে যায় উৎসব-অনুষ্ঠান। আর বিভিন্ন অনুষ্ঠানে নারীরা গায়ে জড়িয়ে নেন শাড়ি। তবে শীতে শাড়ি পরা বেশ মুশকিল হয়ে ওঠে। কারণ শাড়ির সঙ্গে চাদর, সোয়েটার নাকি ওভারকোট- কোনটি পরলে মানানসই দেখাবে তা নিয়ে চিন্তিত থাকেন কমবেশি সব নারীই।

আপনি যদি একজন শাড়িপ্রেমী নারী হন, তাহলে কয়েকটি উপায়ে শীতেও শাড়ির সঙ্গে শীতপোশাকে স্টাইল করতে পারেন। যা দেখে অন্যরা তো বটেই আপনি মুগ্ধ হবেন মুহুর্তেই। জেনে নিন কীভাবে শাড়ির সঙ্গে শীতপোশাকে স্টাইল করবেন।

শাল জড়িয়ে নিন :

শীতে শাড়ির সঙ্গে এমন একটা দারুণ শাল জড়িয়ে নিলে আর কিছু লাগবে না। এক্ষেত্রে কোমরের কাছে একটি প্রান্ত গুঁজে অন্য ভাগটি কাঁধের উপর দিয়ে ফেলে রাখুন। শাল নেওয়াও হবে সঙ্গে স্টাইলও। খুব শীত করলে ব্লাউজ হিসেবে সোয়েটার পরে তার উপর দিয়ে শাল নিন।

এথনিক কোট :

শাড়ির সঙ্গে চলতে পারে এথনিক কোটও। এজন্য সাদা-কালো কোট পরতে পারেন শাড়ির সঙ্গে। এ ধরনের শ্রাগও পরতে পারেন শাড়ির সঙ্গে।

হাইনেক স্কিভি :

শীতে ব্লাউজের বিকল্প হতে পারে হাইনেক স্কিভি। শাড়ির সঙ্গে ব্লাউজই যে পরতে হবে তা কিন্তু নয়। চাইলে অল্প শীতে শাড়ি পরুন নিটেড টপ দিয়ে।

হাই নেক, ফুল স্লিভ এ ধরনের টপ শীতে আরাম দেবে সঙ্গে স্টাইলও হবে। এজন্য ম্যাচিং টপই যে পরতে হবে তার কোনো মানে নেই। কনট্রাস্ট কিংবা একেবারে অন্য রংয়েরও পরতে পারেন। তবে তা যেন ঢিলেঢালা না হয়।

ক্রপড সোয়েটার :

এছাড়া পরতে পারেন ক্রপড সোয়েটারও। এর সুবিধা হলো এটি দেখতে অনেকটা উলেন ব্লাউজের মতো লাগবে। যদি একটু পুরোনো হয়ে যাওয়া টাইট কোনো সোয়েটার থাকে, তাহলে সেটিও পরে ফেলুন শাড়ির সঙ্গে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর