1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আর্থিক দুর্নীতির রায়ে আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞা আরও বাড়ানো হলো।।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : গত বছর ১৪ই এপ্রিল ফিফা দুই বছরের জন্য ফুটবলের সকল কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈমকে। এবার ফাঁসলেন বাফুফের সিনিয়র সহসভাপতি সহ আরও তিনজন। সালাম মুর্শেদীকে জরিমানা করলেও অন্যদের জরিমানাসহ নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন মেয়াদে। আগে নাঈমকে দুই বছরের নিষেধাজ্ঞা দিলেও বৃহস্পতিবারের বিবৃতিতে তিন বছরের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে।

ফিফা বাফুফের আর্থিক বিষয়াদি নিয়ে তদন্ত করেছিল। সেই তদন্তে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। আবু নাঈম সোহাগ ছাড়াও আরো কয়েকজনের ওপর ফিফার তদন্ত অব্যাহত রেখেছিল। সেই তদন্তের রায় বেরুলো বৃহস্পতিবার। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থাটি তাদের অফিসিয়াল পেজে বাংলাদেশ ফুটবলের কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতির শাস্তির রায় ঘোষণা করেছে। বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে সকল প্রকার ফুটবল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধের পাশাপাশি দশ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। যদিও আবু নাঈম কাণ্ডের পর দুই জনকেই ফুটবল ফেডারেশন তারে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

বাফুফের তদন্ত কমিটিও তাদের দায় খুঁজে পেয়েছিল। সাবেক ফুটবলার বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবুস সালাম মুর্শেদী বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান। আর্থিক অসঙ্গতি ও ফিফার কমপ্ল্যায়ন্স সঠিকভাবে বাফুফে পূরণ করতে না পারায় সালাম মুর্শেদী সাধারণ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাকে দশ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। সালামের পাশাপাশি বাফুফের প্রকিউরমেন্ট ম্যানেজার ইমরুল হাসান শরীফকে সাধারণ দায়িত্বের আওতায় ফিফা নির্দেশিত কমপ্ল্যায়ন্স পালন করার জন্য সতর্ক করা হয়েছে। ফিফার এথিকস কমিটির এডজুকেটরি চেম্বার সবার সাক্ষ্য-প্রমাণ নিয়েই এই সিদ্ধান্ত দিয়েছে। আগে আবু নাঈমকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে তাকে তিন বছরের সাজা দেয়া হয়েছে। এটা এক বছরের বৃদ্ধি না পুনরায় তিন বছর এ নিয়ে খানিকটা সংশয় রয়েছে ফুটবলামোদীদের কাছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর