1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সীমান্ত স্কয়ারে ১৫৯ ভরি সোনা চুরি, গ্রেফতার ৩

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের একটি সোনার দোকানে দিনেদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গত শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের একটি সোনার দোকানে মাত্র ৭ মিনিটে ১৫৯ ভরি সোনা চুরি করে নিয়ে যায় চোররা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা দায়ের করেন।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, চুরির ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে চোরদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে শনিবার রাতে তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করে ডিবি। তাদের কাছ থেকে কিছু চোরাই স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রোববার (১২ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর