1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

পাকিস্তানে যেতে পেরে খুশি মালালা ইউসুফজাই

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | শিক্ষা সম্মেলনে অংশ নিতে পাকিস্তানে গেছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। ইসলামাবাদে বৈশ্বিক নারী শিক্ষার দুই দিনব্যাপী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে মালালার এই সফর।

পাকিস্তানে পৌঁছে মালালা বলেন, পাকিস্তানে ফিরে আসতে পেরে আমি সত্যিই সম্মানিত, অভিভূত ও খুশি।

২০১২ সালে মালালা যখন স্কুল শিক্ষার্থী তখন পাকিস্তান তালেবান তাকে হত্যার উদ্দেশে গুলি করে। এরপর পাকিস্তান ছাড়েন মালালা।

সম্মেলনে রোববার (১২ জানুয়ারি) মালালার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

শুক্রবার এক এক্স বার্তায় এই নোবেল জয়ী বলেন, আমি সব মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার রক্ষার কথা বলবো।

তাছাড়া আফগান নারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের জন্য বিশ্ব নেতাদের কেন তালেবানকে জবাবদিহি করতে হবে সে বিষয়েও কথা বলবেন মালালা।

এদিকে পাকিস্তানের শিক্ষামন্ত্রী খালিদ মকবুল বলেছেন, সম্মেলনে অংশ নেওয়ার জন্য আফগানিস্তানের তালেবান সরকারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এ ব্যাপারে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্বে আফগানিস্তানই হচ্ছে একমাত্র দেশ যেখানো নারী ও শিশুরা স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর