1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

উৎসবমুখর পরিবেশে চলছে ক্র্যাবের ভোটগ্রহণ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | উৎসবমুখর পরিবেশে চলছে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির-২০২৫ নির্বাচনের ভোটগ্রহণ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব কার্যালয়ে এ ভোটগ্রহণ শুরু হয়। মধ্যাহ্নভোজ ও নামাজের জন্য আধাঘণ্টা বিরতি বাদে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

ভোটগ্রহণ কার্যক্রম শুরুর আগেই ক্র্যাব কার্যালয়ের সামনে আসতে থাকেন ভোটাররা। নির্ধারিত সময়েই অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক আবু তাহের।

এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ২৫ জন। এরমধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- মির্জা মেহেদী তমাল, মাহবুব আলম লাবলু, আসাদুজ্জামান বিকু ও সরোয়ার আলম।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- উমর ফারুক আলহাদী ও মিজানুর রহমান (মাসুম মিজান)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- এম এম বাদশা ও এস এম নুরুজ্জামান।

যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- আবদুল লতিফ রানা ও নিয়াজ আহমেদ লাবু।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন- খন্দকার হানিফ রাজা, সাইব বাবলু ও সাজ্জাদ মাহমুদ খান।

কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন- শেখ কালিমউল্ল্যাহ ও মো. মাহমুদুল হাসান।

কার্যনির্বাহী সদস্য পদ তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন- ইমরান রহমান, জিয়া খান, মোহাম্মদ জাকারিয়া ও শহিদুল ইসলাম সাহেদ।

এছাড়া এবার দপ্তর সম্পাদক পদে ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মো. জসীম উদ্দীন এবং আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

এ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য অপরাধ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠন পরিচালনায় নেতৃত্ব নির্বাচন করবেন ভোটাররা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর