1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

সহজেই হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করতে পারবেন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক | সারাক্ষণ হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। জরুরি এবং বড় সাইজের ফাইল আদান-প্রদানের জন্য সবচেয়ে উপযোগী হোয়াটসঅ্যাপ। এছাড়াও ছবি বা ভিডিওর রেজোলিউশন ঠিক রেখে পাঠাতে হোয়াটসঅ্যাপই সবার পছন্দের মাধ্যম।

তবে এসব ছবি, ভিডিও জমতে থাকে ফোনের স্টোরেজে বড় বড় ফাইল, ভিডিওর ফলে অল্পতেই ফোনের স্টোরেজ ভর্তি হয়ে যায়। পরবর্তিতে কোনো কিছু ডাউনলোড করতে গেলে বারবার নোটিফিকেশন আসতে থাকে স্টোরেজ ফুল। তবে এই সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজেই।

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের স্টোরেজ নিয়মিত পরিষ্কার করুন। অর্থাৎ অপ্রয়োজনীয়, পুরোনো কিংবা বড় ফাইলগুলো সরিয়ে ফেলুন। যেসব ছবি বা ভিডিও আর লাগছে না সেগুলো ডিলিট করে দিন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন-

>> এজন্য প্রথমেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলুন।
>> এরপর থ্রি ডট মেনুতে ট্যাপ করুন এবং সেটিংসে যান।
>> সেখান থেকে স্টোরেজ এবং ডেটা অপশনে ক্লিক করুন।
>> এরপর ৫ এমবির চেয়ে বেশি ফাইলের অপশনটি ট্যাপ করুন।
>> এবার সেখান থেকে আপনি ডিলিট করতে চান এমন যে কোনো মিডিয়া ফাইল সিলেক্ট করুন।
>> রিমুভ অপশনে ক্লিক করুন।
>> চাইলে একবারে একাধিক ফাইল ডিলিট করতে পারবেন। আবার একেকটি করে করতে পারেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর