1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

করপোরেট গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের বিশেষ সেবা চালু

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

বিজ্ঞপ্তি | করপোরেট ও ইনস্টিটিউশনাল গ্রাহকদের ইন্টারন্যাশনাল ট্রেড সহজ করতে বিশেষ সেবা ‘ডেডিকেটেড ক্লায়েন্ট সার্ভিস ইউনিট’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। গতকাল বুধবার ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে সিনিয়র ম্যানেজমেন্টের উপস্থিতিতে এই ইউনিটটির উদ্বোধন করেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।

সবচেয়ে উন্নত প্রযুক্তি-সমৃদ্ধ ও বিশেষজ্ঞ ট্রেড সার্ভিস টিম দিয়ে পরিচালিত এই ইউনিট গ্রাহকদের আমদানি ও রপ্তানি বাণিজ্য আরও সহজ করবে। এই গ্রাহককেন্দ্রিক টিম গ্রাহকদের জন্য ওয়ান-স্টপ সেবা আরও বৃদ্ধি করার পাশাপাশি প্রো-অ্যাকটিভলি বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে গ্রাহকদের আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দেবে।

এই সার্ভিস ইউনিট চালুর বিষয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, আমাদের ডেডিকেটেড সার্ভিস ইউনিট চালুর প্রধান উদ্দেশ্য হলো গ্রাহক অভিজ্ঞতা ও দক্ষতা উন্নত করা এবং ট্রেড অপারেশনসের সময় আরও কমানো। এই উদ্যোগটি দেশের করপোরেট ও ইনস্টিটিউশনাল গ্রাহকদের কাছে সবচেয়ে পছন্দের ট্রানজ্যাকশনাল ব্যাংকিং পার্টনার হওয়ার লক্ষ্যে ব্র্যাক ব্যাংককে এক ধাপ এগিয়ে দেবে।

বিশেষায়িত, দক্ষ ও প্রযুক্তি চালিত ব্যাংকিং সেবা দেওয়ার মাধ্যমে করপোরেট গ্রাহকদের ক্ষমতায়িত করার যাত্রায় এই উদ্যোগটি ব্যাংকটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর