1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

১২৪ রানে অলআউট তামিমের ফরচুন বরিশাল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক | হাইভোল্টেজ ম্যাচে যেভাবে ব্যাটে-বলে লড়াইয়ের প্রত্যাশা করেছিলো সবাই, তেমনটা হলো না। টস হেরে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের বোলারদের সাঁড়াসি আক্রমণের মুখে ১৮.২ ওভারে মাত্র ১২৪ রান করে অলআউট হয়ে গেছে তামিম ইকবালের দল।

মূলত বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের ব্যাটাররা আজ দাঁড়াতেই পারেনি রংপুরের বোলারদের সামনে। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে একটি লো স্কোর উপহার দিয়েছে তারা।

রংপুরের বোলার খুশদিল শাহ, নাহিদ রানা ও ইফতিখার আহমেদরা নিয়ন্ত্রিত বোলিং করেছেন। যার ফলে ফরচুন বরিশাল রান তুলতে সক্ষম হয়নি খুব একটা। ৩ উইকেট নেন খুশদিল শাহ, ২টি করে উইকেট নেন ইফতিখার আহমেদ এবং নাহিদ রানা। মেহেদী হাসান ও আকিফ জাভেদ মিলে নেন ১টি করে উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে থাকে ফরচুন বরিশাল। জাতীয় দলের সদ্য টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়া নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন ১০ বলে মাত্র ৯ রান করে। জাতীয় দলের আরেক মারকুটে ব্যাটার তাওহিদ হৃদয়ও নিষ্প্রভ। ৬ বল খেলে আউট হয়ে গেলেন মাত্র ৪ রানে।

তামিম ইকবাল এতক্ষণ ধৈয্য ধরলেন। রানও কিছুটা তুলেছিলেন। এবার ধৈয্য ধরে থাকতে পারলেন না। ১৮ বলে ২৮ রান করা তামিম নাহিদ রানা বলে বোল্ড হয়ে গেলেন। শেষ দিকে মোহাম্মদ নবি ১৯ বলে ২১ রান করেন। ১৫ রান করেন মুশফিকুর রহিম।।

শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ১২৪ রানে অলআউট হয় ফরচুন বরিশাল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর