1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | লিভ টুগেদার নিয়ে সম্প্রতি ভাইরাল হওয়া একটি বক্তব্যের জন্য অভিনেত্রী জিনাত সানু স্বাগতাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আরিফুল খবির নামে এক ব্যক্তি। সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরীর মাধ্যমে শনিবার (২৮ ডিসেম্বর) তিনি এই লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, আপনি (স্বাগতা) হাসান আজাদ নামে এক ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করেন এবং যা বিগত এক বছর ধরে করেছেন তাও প্রকাশ্যে স্বীকার করেন। পাশাপাশি লিভ টুগেদার করার জন্য উৎসাহও দিয়েছেন।

যেহেতু আপনি একজন মুসলমান ধর্মাবলম্বী সেই হিসেবে আপনার জানা আছে বিয়ের আগে নারী ও পুরুষের মধ্য লিভ টুগেদার করা সম্পূর্ণ হারাম। আপনি হারাম বিষয়টি নিজে করে অন্যকে করার জন্য উৎসাহ দিয়ে আসছেন। যে কারণে ব্যভিচারের মাত্রা বেড়ে সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে। আপনার এমন কথাবার্তার কারণে মুসলমান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে। আমার মক্কেল একজন ধর্মপ্রাণ মুসলমান হওয়ার কারণে তার ধর্মীয় অনুভূতিতেও আঘাত লেগেছে। যার কারণে সংক্ষুদ্ধ হয়ে আপনার প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

অতএব নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে আপনার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তা আমার মক্কেলকে অবহিত করবেন। অন্যথায় ধর্মীয় অনুভূতি আঘাতদানকারী ওই বক্তব্যের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যার দায়ভার আপনার ওপর বর্তাবে।

জানা গেছে, সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্বাগতা সমাজে লিভ টুগেদার নরমালাইজ হবে, ইনশাআল্লাহ এমন একটি বক্তব্য দেন, যা সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর