1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বিজয় দিবস হকি : সেনাবাহিনী ও বিকেএসপির জয়

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | বিজয় দিবস হকি টুর্নামেন্টে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বুধবার মওলানা ভাসানী স্টেডিয়ামে ‘খ’ গ্রুপের ম্যাচে সেনাবাহিনী ২-১ গোলে হারিয়েছে খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদকে। আগের দিন বিমানবাহিনীকে হারিয়ে চমক দেখানো দলটি দ্বিতীয় ম্যাচে আর কুলিয়ে উঠতে পারেনি সেনাবাহিনীর বিপক্ষে।

বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল ম্যাচটি। চতুর্থ কোয়ার্টার ছাড়া কমবেশি সমান সমান লড়াই হয়েছে ম্যাচে। প্রথম কোয়ার্টার গোলশূন্য ছিল, দ্বিতীয় কোয়ার্টারে ষষ্ঠ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যকে লিড এনে দেন। সেনাবাহিনী যেন ম্যাচের শেষ অংশের জন্য তাদের সেরাটা সঞ্চয় করে রেখেছিল। শেষ দিকে এটি প্রায় একচেটিয়া খেলে সেনাবাহিনী।

হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদের গোলকিপার নুরুজ্জামান নয়ন একাধিকবার সেনাবাহিনীকে হতাশ করেন। ম্যাচের ৩২ মিনিটে সেনাবাহিনীর আব্দুল মালেক সমতা আনেন এবং ম্যাচের ৫৬ মিনিটে আহসান হাবিব গোল করেন পেনাল্টি কর্নার থেকে। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীর মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী।

দিনের প্রথম ম্যাচে জনি ইসলামের জোড়াা গোলে বিকেএসপি বাংলাদেশ পুলিশকে ৫-০ গোলে পরাজিত করে, মেহেদী হাসান অভি, হোজাইফা হোসেন ও তায়েব আলী বাকি তিনটি গোল করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর