1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এএমডি রাফাত উল্লা খান

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

বিজ্ঞপ্তি | বিশিষ্ট ব্যাংকার মো. রাফাত উল্লা খান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। ব্যাংকিং খাতে তাঁর ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদানের আগে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), সিআরও ও ক্যামেলকো হিসেবে কর্মরত ছিলেন।

মো. রাফাত উল্লা খান ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রথম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংকের গুরুত্বপূর্ণ ও নেতৃত্বস্থানীয় পদে কর্মরত ছিলেন। ব্যাংকিংয়ের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়জুড়ে ইসলামি ও প্রচলিত ব্যাংকিং উভয়ক্ষেত্রেই ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, করপোরেট ব্যাংকিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও প্রসেস অ্যান্ড পলিসি মেকিংয়ের মতো বিস্তৃত ক্ষেত্রগুলোতে তাঁর রয়েছে বৈচিত্র্যময় কর্মজীবন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মো. রাফাত উল্লা খান। এ ছাড়া একটি স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জনের মাধ্যমে তাঁর পেশাগত দক্ষতা ব্যাপক সম্প্রসারিত হয়। পেশাগত প্রয়োজনে তিনি নেপাল, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতসহ দেশীয় ও আন্তর্জাতিকভাবে অসংখ্য সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর