1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

প্রিমিয়ার ব্যাংকের বনানী এসএমই সার্ভিস সেন্টার নতুন ঠিকানায়

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

বিজ্ঞপ্তি | নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক সেবা দিতে আজ বৃহস্পতিবার দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির বনানী এসএমই সার্ভিস সেন্টার নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে। রাজধানীর বনানীতে এইচ ব্লকের ১১ নম্বর রোডের ২ নম্বর প্লটে এই সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কনসার্ন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচবিএম শোয়েভ রহমান, প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এবং দিলকুশা শাখার প্রধান আবদুল কাইয়ুম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান সার্কেল-২ শাখার প্রধান নিয়ামত উদ্দিন আহমেদ, এসইভিপি এবং মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ, ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন এবং বনানী এসএমই সার্ভিস সেন্টার প্রধান ইভিপি মো. মেছবাহুল আলম, মেসার্স সাজেদা অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী ফারাজি মো. আরিফুল ইসলাম, বিএইচবি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়ুব হোসেইন আকন্দ, আলিয়া’স ফ্যাশন ওয়্যারের স্বত্বাধিকারী লায়ন হোসনে আরা বিউটিসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহকেরা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য অতিথিরা

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর