1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

জিতেই চলেছে তারকায় ভরা নাসরিন স্পোর্টস একাডেমী।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : এবারের নারী ফুটবল লিগে সবচেয়ে শক্তিশালী দল নাসরিন স্পোর্টস একাডেমি। জাতীয় দলের ১৫ ফুটবলার আছেন এই ক্লাবে। তারকায় ভরা দলটি লিগ শিরোপা জয়ের অন্যতম প্রধান দাবিদার। মাঠেও তারা দেখিয়ে যাচ্ছে দাপট। টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে নাসরিন স্পোর্টস একাডেমি।

সোমবার নিজেদের চতুর্থ ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমি ১০-০ গোলে হারিয়েছে উত্তরা ফুটবল ক্লাবকে। প্রথম তিন ম্যাচে তারা হারিয়েছে জামালপুর কাঁচারিপাড়া একাদশ, সদ্যপুস্করনী ও সিরাজ স্মৃতি সংসদকে।

সোমবার উত্তরা ফুটবল ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মাঝমাঠের অভিজ্ঞ খেলোয়াড় মনিকা চাকমা। জোড়া গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। বাকি ৫ গোল করেছেন শামসুন্নাহার, সুমাইয়া, মারিয়া মান্ডা, রিতুপর্ণা চাকমা ও মার্জিয়া।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর