1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বাড়ালো সিটি ব্যাংক

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ক্রমবর্ধমান মুল্যস্ফীতির মধ্যে সিটি ব্যাংক তার কর্মীদের জীবনযাত্রা সহজ করতে বেতন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ সম্প্রতি ২০২৪ সালের জন্য ১৬২ কোটি টাকার বার্ষিক বেতন বৃদ্ধির অনুমোদন দিয়েছে, যার সঙ্গে আগামী নতুন বছরে ইনক্রিমেন্ট ও বোনাস ইত্যাদি যোগ দিলে ২০২৫ সালের শেষ নাগাদ ব্যাংকটির বার্ষিক বেতন ব্যয় বাড়বে মোট ৩০০ কোটি টাকা। এর ফলে আগামী বছরেই ব্যাংকটির মোট বেতন বার্ষিক ১,২১০ কোটি টাকায় পৌঁছাবে। নতুন বেতন কাঠামো গত ১ নভেম্বর থেকে কার্যকর হবে। ব্যাংকের কর্মীরা নভেম্বর মাসের বকেয়াসহ ডিসেম্বর মাসে নতুন বেতন পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমমানের কিছু ব্যাংকের বেতন বিবেচনায় রেখে সম্প্রতি সেরেব্রাস কনসালট্যান্টস পরিচালিত একটি জরিপের ফলাফলের ভিত্তিতে সিটি ব্যাংক তাদের সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্য বেতন সমন্বয় করেছে। যে-সকল কর্মীর বর্তমান বেতন বাজারের মানের তুলনায় উল্লেখযোগ্য কম ছিল, তাদের বেতন বেড়েছে বেশি হারে। অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে নিয়ে সিনিয়র একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত সব পদে বেতন বেড়েছে ১০ থেকে ৫০ শতাংশ, যা গড়ে ২৩ শতাংশ। সকল কর্মীর অবস্থান নির্বিশেষে সর্বনিম্ন বেতন বেড়েছে ১০ হাজার টাকা। আর সর্বোচ্চ বেড়েছে ৬০,০০০ টাকা পর্যন্ত। ব্যাংকের সাপোর্ট স্টাফ, আউটসোর্সড স্টাফ ও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মীরা এ বিশেষ বেতন বৃদ্ধি পাওয়া কর্মীদের তালিকায় আছেন।

সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার সমকালকে বলেন, ‘আমাদের কর্মীরা সিটি ব্যাংকের মেরুদণ্ড। বাজারের অবস্থার সাথে বেতন-ভাতা সমন্বয় করে আমরা আমাদের ব্যাংকটিকে দেশের সেরা কর্মক্ষেত্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য রাখি।’

সিটি ব্যাংকের এমডি এবং সিইও মাসরুর আরেফিন সমকালকে বলেন, ব্যাংকের মুনাফা অনেক বেড়েছে। তিনি এমডি হওয়ার আগের ৬৯৯ কোটি টাকার পরিচালন মুনাফা এবার ২০০০ কোটি টাকার বেশ ওপরে চলে যাচ্ছে। তাই এখন কর্মীদের কর্মীদের নৈতিক অধিকার যে, তারা পরিবার পরিজন নিয়ে আরও ভালো থাকবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর