1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ফেসবুক পেজ খুলে হজ এজেন্সির প্রতারণা, ব্যবস্থা নিতে চিঠি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ফেসবুকে পেজ খুলে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করছে লাইসেন্স স্থগিত থাকা এজেন্সি আকবর হজ গ্রুপ। এই এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রোববার (৮ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আকবর হজ গ্রুপ, বাংলাদেশ এবং আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল ফেসবুক পেজ খুলে হজযাত্রী সংগ্রহের জন্য নানা ধরনের বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে নিরীহ হজযাত্রীদের প্রতারিত করছে। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ এ একাধিক এজেন্সি একত্রিত হয়ে হজ গ্রুপ নামে কোনো গ্রুপ গঠনের সুযোগ নেই।

আকবর হজ গ্রুপ নামে একটি এজেন্সিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদন দিলেও নানা অনিয়মের কারণে বর্তমানে এজেন্সির কার্যক্রম বন্ধ রয়েছে জানিয়ে চিঠিতে বলা হয়, আকবর হজ গ্রুপ ২০২৫ সনের হজে বৈধ হজ এজেন্সির তালিকাভুক্ত না থেকেও আকবর হজ গ্রুপ, বাংলাদেশ এবং আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল নামে অবৈধভাবে গ্রুপ খুলে ৫ লাখ ৩ হাজার টাকায় হারাম শরীফ থেকে মাত্র ৭০০ মিটার দূরে হোটেলে রাখার প্রতিশ্রুতি দিয়ে হজযাত্রী সংগ্রহের জন্য প্রচারণা চালাচ্ছে।

ফাইনাল নিবন্ধন করলেই নিশ্চিত ২০ হাজার টাকা ক্যাশব্যাক লিখে এবং উন্নতমানের সেবা দেওয়ার প্রতিশ্রুতির বিজ্ঞাপন দিয়ে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করছে।

নিবন্ধনের জন্য সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিয়েছে এবং এ গ্রুপে একাধিক হজ এজেন্সিও গোপনে কার্যক্রম চালাচ্ছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।

আকবর হজ গ্রুপ নামের হজ এজেন্সির লাইসেন্স সচল না থাকা সত্ত্বেও আকবর হজ গ্রুপ, বাংলাদেশ নাম দিয়ে গালফ টাওয়ার, ৩০ নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা ঠিকানায় অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে। গ্রুপটি এ কাজে অনলাইন প্রযুক্তি ব্যবহার করছে।

এ ধরনের গ্রুপের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ বিধায় তাদের কার্যক্রম ও অফিস বন্ধ করা একান্ত প্রয়োজন। অন্যথায় হজের নামে বড় ধরনের প্রতারণার ঘটনা ঘটবে। তাই এদের অফিস বন্ধ করাসহ এ গ্রুপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে অনুরোধ জানানো হয় চিঠিতে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর