1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

কাজের কথা বলে বাসায় ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | রাজধানীর পল্লবীতে কাজের কথা বলে বাসায় ডেকে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাগর (২৪) ও তার সহযোগী ফজলে রাব্বিকে (২১) আটক করেছে পল্লবী থানা পুলিশ।

রোববার (৮ ডিসেম্বর) সকালে পল্লবীর মাদরাসা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী কিশোরী জানায়, সে বাসাবাড়িতে কাজ করে। সকাল ১০টায় কাজ শেষে বাসায় ফেরার পথে এক যুবক কাজের কথা বলে তাকে বাসায় ডেকে নেয়। ওই যুবক আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি করে বলে নিজেকে পরিচয় দেয়। বাসায় নিয়ে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। অচেতন অবস্থায় তাকে প্রথমে মিরপুরের একটি হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে সেখান থেকে পরিবারের সদস্যরা ঢামেকে নিয়ে যায় এবং পল্লবী থানা পুলিশকে ঘটনাটি জানায়।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে অভিযুক্ত সাগর ও তার সহযোগী ফজলে রাব্বিকে আটক করা হয়। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর