1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

হঠাৎ এক ফ্রেমে ঐশ্বরিয়া–অভিষেক, চমকে দিলেন ভক্তদের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

বিনোদন ডেস্ক | ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের দাম্পত্য নিয়ে নাটকীয়তার যেন শেষ নেই! আম্বানির অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত না হওয়া, আরব আমিরাতের একটি শোতে নাম থেকে বচ্চন পদবি বাদ—এভাবে চলছে বিচ্ছেদের গুঞ্জন। মাঝেমধ্যে অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় হাজির হচ্ছেন ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে।

এত এত গুঞ্জনের মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের সান–এন–স্যান্ড হোটেলে একটি বিয়ের সংবর্ধনায় ঐশ্বরিয়া–অভিষেককে একই ফ্রেমে দেখা গেল! সাধারণত জনসমক্ষে কম দেখা দেওয়া এই দম্পতি ঐশ্বরিয়ার মা বৃন্দ্যা রাইয়ের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন।

চলচ্চিত্র প্রযোজক অনু রঞ্জন সামাজিক মাধ্যমে তাঁদের ছবি শেয়ার করে লিখেছেন, ‘এতটা ভালোবাসা আর উষ্ণতা!’

ঐশ্বরিয়া এবং অভিষেক হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলেছেন। চলচ্চিত্র প্রযোজক মনীশ গোস্বামীর শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, এই দম্পতি অতিথিদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। অভিনেত্রী আয়েশা জুলকাও অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেছেন।

১৭ বছরের বেশি সময় একসঙ্গে পার করেছেন এই দম্পতি। তাঁদের একমাত্র সন্তান আরাধ্য।

সম্প্রতি, অভিষেক তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার চালিয়ে যেতে পারার জন্য আরাধ্যাকে সামলানোর দায়িত্ব নেওয়ায় ঐশ্বরিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দ্য হিন্দুকে তিনি বলেন, ‘আমার বাড়িতে, আমি ভাগ্যবান যে, আমি বাইরে গিয়ে সিনেমায় কাজ করতে পারি। কিন্তু আমি জানি ঐশ্বরিয়া আরাধ্যর সঙ্গে বাড়িতে থাকে এবং আমি তার প্রতি এ জন্য অসীম কৃতজ্ঞ। তবে বাচ্চারা এটা ওইভাবে দেখে না। তারা আপনাকে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখে না, বরং প্রথম ব্যক্তি হিসেবে দেখে।’

চলচ্চিত্র ক্যারিয়ারে ঐশ্বরিয়াকে সর্বশেষ মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান: পার্ট ২–এ দেখা গিয়েছিল। আর অভিষেক সম্প্রতি সুজিত সরকার পরিচালিত ‘আই ওয়ান্ট টু টক’ চলচ্চিত্রে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর