1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

৭ কলেজের স্থগিত স্নাতক চতুর্থ ও প্রথম বর্ষের পরীক্ষার নতুন সূচি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্থগিত দুটি বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ সূচি জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, ২০২৩ সালের স্নাতক চতুর্থ বর্ষের ২ ডিসেম্বরের পরীক্ষা ২৬ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বরের পরীক্ষা ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এছাড়া স্থগিত ঘোষণা করা প্রথম বর্ষের ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষা ২৯ ডিসেম্বর গ্রহণ করা হবে। সব পরীক্ষা শুরু হবে দুপুর সাড়ে ১২টা থেকে।

জানা যায়, ঢাবির অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়। ফলে নতুন করে পরীক্ষা নেওয়ার পরিবেশ তৈরি করতে সময় প্রয়োজন ছিল। এ কারণে দুই বর্ষের তিনদিনের পরীক্ষা স্থগিত করেছিল কর্তৃপক্ষ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর