1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

এক ইনিংসে ৩৭ ছক্কায় ৩৪৯ রান, টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | গেল অক্টোবরে ২০২৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও তা ছিল এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। জিম্বাবুয়ের সেই রেকর্ড টিকেনি দেড় মাসও।

আজ বৃহস্পতিবার জিম্বাবুয়ের সেই রেকর্ডটি ভেঙে দিয়েছে বরোদা। ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে ৫ উইকেটে ৩৪৯ রান তুলেছে দলটি। এই ম্যাচে বরোদার হয়ে খেলেননি হার্দিক পান্ডিয়া। এমনকি ব্যাট করার সুযোগ পাননি অধিনায়ক ক্রুনাল পান্ডিয়াও।

দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টির ইতিহাসে আগে কখনো ৩০০ রানও হয়নি। সর্বোচ্চ ইনিংসটি ছিল পাঞ্জাবের ৬ উইকেটে ২৭৫ রানের।

ইন্দোরে বিধ্বংসী ইনিংস খেলে জিম্বাবুয়ের ছক্কা হাঁকানোর রেকর্ডটিও ভেঙে দিয়েছে বরোদা। গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করতে ২৭টি ছক্কা হাঁকিয়েছিল জিম্বাবুয়ে। আজ বরোদার ব্যাটাররা হাঁকিয়েছেন ৩৭টি ছক্কা।

শুরুতে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে মাত্র ৫ ওভারে ৯২ রান তোলেন শাশাত রাওয়াত ও অভিমান্য সিং। শাশাত করেন ১৬ বলে ৪৩ রান। ১৭ বলে ৫৩ রানের ইনিংস খেলেন অভিমান্য।

এরপর সিকিমের বোলারদের উপর তাণ্ডবলীলা চালান ভানু পানিয়া, শিবালিক শর্মা ও বিষ্ণু সোলাঙ্কি। ৫১ বলে ১৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন পানিয়া। হাঁকান ১৫টি ছক্কা। শিবালিক ১৭ বলে ৫৫ (৬ ছক্কা) ও সোলাঙ্কি খেলেন ১৬ বলে ৫০ রানের (৬ ছক্কা) বিধ্বংসী ইনিংস।

জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৮৬ রান তুলতে পারে সিকিম। এতে ২৬৩ রানের জয় পায় বরোদা। স্বীকৃত টি-টোয়েন্টিতে রানের হিসেবে চতুর্থ সবচেয়ে বড় জয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর