1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

পুলিশকে জনগণের কাছে গিয়ে সমস্যার কথা শুনতে হবে : ডিএমপির অতিরিক্ত কমিশনার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদার বলেছেন, আমরা জনসাধারণকে থানায় আনতে চাই না, পুলিশই মানুষের দোরগোড়ায় যাবে এবং সমস্যার কথা শুনে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বুধবার (৪ ডিসেম্বর) তেজগাঁও থানায় পুলিশ, ছাত্র-জনতা ও তেজগাঁও থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, পুলিশকে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছাতে হবে। পুলিশ যত বেশি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারবে, সাধারণ মানুষের কাছ থেকে তত বেশি সহযোগিতা পাবে।

তিনি বলেন, আমরা পুলিশকে সত্যিকারের পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই। পুলিশ প্রোঅ্যাকটিভ কাজ করবে। এ লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে রাজধানীর প্রতিটি থানায় জনগণের মতামত গ্রহণের জন্য পুলিশ, ছাত্র-জনতা ও থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভার আয়োজন চলমান রয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, পুলিশের কাজের কোনো পর্দা থাকবে না। পুলিশ কি কাজ করে তা জনগণ দেখবে। পুলিশের বিধির বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। জনগণের কাছে আমাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও তেজগাঁও থানা এলাকার নাগরিকদের অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

তেজগাঁও থানা এলাকার বিশিষ্ট নাগরিক মোহাম্মদ আলী বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের কাজকে সাধুবাদ জানাই। এ ধরনের মতবিনিময় সভা যেনো ধারাবাহিকভাবে চলমান থাকে। আমরা পুলিশকে সাধ্যমতো সহযোগিতা ও যেকোনো প্রয়োজনে পুলিশের সঙ্গে একত্রে কাজ করতে চাই।

তেজগাঁও থানা এলাকার অন্য বিশিষ্ট নাগরিক মো. ফারুক বলেন, পুলিশ যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয়। পুলিশের আইনগত কাজে যেকোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় তেজগাঁও বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর