1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল পুলিশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। আজ শনিবার দেশের বাইরে যাওয়ার সময় তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ।

জানা গেছে, আজ থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল সুবর্ণা মুস্তাফার। সে জন্য সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। পরে তাঁকে সেখান থেকে ফেরত পাঠানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানায়, গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাঁকে দেশের বাইরে যেতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ। তবে তাঁকে আটক করা হয়নি।

সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন-৪-এ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি। অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ২০১৯ সালে একুশে পদকে ভূষিত হন সুবর্ণা মুস্তাফা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর