1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির এজিএম অনুষ্ঠিত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় এজিএম শুরু হয়। এজিএম উপলক্ষে সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে ডিআরইউ প্রাঙ্গণ।

এজিএমের শুরুতে গত এক বছরে প্রয়াত সদস্যদের জন্য শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর তুলে ধরা হয় ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন।

ডিআরইউর সাধারণ সম্পাদক মহিউদ্দিন সদস্যদের উদ্দেশে ‘সাধারণ সম্পাদকের প্রতিবেদন’ উপস্থাপন করেন। পর্যায়ক্রমে গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব উপস্থাপন, উপস্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনা এবং সবশেষে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন অনুমোদনের মধ্যে দিয়ে শেষ হয় এজিএম।

এজিএমে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ অন্যান্য সম্পাদক ও কার্যনির্বাহিনী কমিটির সদস্যরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর