1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

দেশে ক্যানসারের চিকিৎসা এখনও দুর্বিষহ অবস্থায় রয়েছে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | দেশে ক্যানসারের চিকিৎসা এখনও দুর্বিষহ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন।

তিনি বলেছেন, সরকারি হাসপাতালগুলোতে কার্যকরভাবে ক্যানসারের চিকিৎসা করা হচ্ছে না। বাধ্য হয়েই রোগীদের বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। এছাড়া দেশের বাইরেও যেতে হচ্ছে। প্রায় ৫ মিলিয়ন ডলার দেশ থেকে চলে যাচ্ছে। সরকারের উচিত দেশেই ক্যানসারের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা তৈরি করা।

শুক্রবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্তন ক্যানসার সচেতনতায় ১৫০ দিনের কর্মসূচির কৃতজ্ঞতা, মূল্যায়ন ও সুপারিশের কারণে জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসিমসহ ১০ সাংবাদিককে কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়।

আকরাম হোসেন বলেন, আগেভাগে ক্যানসার নির্ণয়ের তেমন সুব্যবস্থা নেই। যতোই সচেতনতা বৃদ্ধি করা হোক না কেন, একজন ক্যানসার রোগীর ক্ষেত্রে যদি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা না যায়, তাহলে তা সুফল বয়ে আনবে না। কাজটা খুব কঠিন নয়, চাইলেই সম্ভব।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারের নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ড হালিদা হানুম আখতার, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর