1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

কানপুর টেস্ট : দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়ালো না

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | কানপুর টেস্টে বৃষ্টির আনাগোনা চলছেই। দ্বিতীয় দিনে ঝিরিঝিরি বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টি মাঝে কয়েক মিনিটের জন্য থামলেও এরপর ফের নেমেছে। ফলে আগেভাগেই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

আজ যে খেলা পরিত্যক্ত হয়ে যাবে, সেটি বোঝা যাচ্ছিল আগেই। প্রথম সেশনে বৃষ্টি না থামায় লাঞ্চ বিরতির সময় ড্রেসিংরুম থেকে হোটেলে ফিরে যান দুই দলের ক্রিকেটাররা। অবশেষে এলো দিনের খেলা বাতিলের ঘোষণা।

কানপুর টেস্টে বৃষ্টির কারণে প্রথম দিন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। এরপর খেলা হয়েছে মোটে ৩৫ ওভার। বাংলাদেশ ৩ উইকেটে ১০৭ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। মুমিনুল হক ৪০ আর মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর