1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ব্যবসায়িক কার্যক্রম টিকিয়ে রাখতে সরকারের কাছে আর্থিক, আইনি ও সামাজিক সহায়তা চেয়েছে অর্থপাচার ও ব্যাংক লুটে জড়িত এস আলম গ্রুপ। এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানের (বিএফআইইউ) কাছে এ সহায়তা চেয়েছে গ্রুপটি।

নামে-বেনামে হাজার হাজার কোটি টাকার ভুয়া লোন করার অভিযোগ রয়েছে। গ্রুপটির ঋণে এখন নুইয়ে পড়েছে অনেক ব্যাংক।

শেখ হাসিনা সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংক এস আলম গ্রুপের অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন ব্যাংকের পর্ষদকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছে। বিতর্কিত শিল্প গোষ্ঠীর ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। ফলে লেনদেন করতে পারছে না। বিপাকে পড়তে হচ্ছে ব্যবসা পরিচালনায়। এ পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে তারা।

এস আলম গ্রুপের দেওয়া চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন ব্যাংকে এস আলম গ্রুপের বিভিন্ন কোম্পানির যেসব হিসাব ছিল, সেগুলো স্থগিত করায় কর্মীদের সময় মতো বেতন-ভাতা দেওয়া যাচ্ছে না। এতে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে। লেনদেন স্থগিত হওয়ায় বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ করতে পারছে না। এতে বিদ্যুৎ, গ্যাস ও পানির মতো পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা হলে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর