1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

যৌথ বাহিনীর অভিযানে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭২

মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। ৩ সেপ্টেম্বর ছিল অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন।

এরপর ৪ সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরে করে যৌথ বাহিনী।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকাসহ সারাদেশে লুট হওয়া ১৫৫টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার ১৫৫টি অস্ত্রের মধ্যে ৮আটটি রিভলবার, ৪৬টি পিস্তল, ১১টি রাইফেল, ১৮টি শটগান, ৫টি পাইপগান, ১৯টি শুটারগান, ১৩টি এলজি, ২৪টি বন্দুক, একটি একে-৪৭, একটি গ্যাসগান, একটি চাইনিজ রাইফেল, একটি এয়ারগান, তিনটি এসবিবিএল, তিনটি এসএমজি ও একটি টিয়ার গ্যাস লঞ্চার রয়েছে।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড ও র‌্যাব রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর