1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

টেকসই অর্থনীতির ভিত তৈরিতে ১২ সদস্যের টাস্কফোর্স গঠন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের রিপোর্ট প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি একটি ন্যায্য, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত তৈরির লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করা হয়েছে ১২ সদস্যের টাস্কফোর্স।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব শেফালী বেগমের সই করা চিঠিতে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

টাস্কফোর্সের সভাপতি বিআইডিএসের সাবেক সভাপতি ড. কে এ এস মুর্শিদ। অন্য সদস্যরা হলেন, ওয়ার্ল্ড ব্যাংকের সাবেক কর্মকর্তা ড. আখতার মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সাবেক গবেষণা বিভাগের প্রধান ড. আবদুর রাজ্জাক, যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুশফিক মোবারক, বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক।

সদস্য হিসেবে আরও রয়েছেন, এমসিসিসিআইয়ের সাবেক সভাপতি নাসিম মনজুর, বিআইডিএসের গবেষণা পরিচালক ড. মঞ্জুর আহমেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, বিডি জবস ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর ও সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মো. কাউসার আহাম্মদ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর