1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

কবরস্থানে মিললো সাবেক এমপি একরামের অস্ত্র

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

জেলা প্রতিনিধি | নোয়াখালী | নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর লাইসেন্স করা একটি শটগান ও ১২ রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে একরাম চৌধুরী বাড়ির পাশে কবরস্থান থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম বিষয়টি বিজনেস ডাইজেস্টকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কবিরহাট থানা পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব অভিযান চালিয়ে ওই অস্ত্র উদ্ধার করে।

মো. ইব্রাহিম বলেন, অস্ত্রটি একরাম চৌধুরীর বাড়ির উত্তর-পশ্চিম পাশের কবরস্থানে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো ছিল। পরে তথ্য নিয়ে জানা গেছে এটি সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্স করা ছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর