1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

সাংবাদিক রিয়াদ তালুকদারের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে : বিসিআরসি।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

মঞ্জুর হোসেন ঈশা : সাংবাদিক রিয়াদ তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল – বিসিআরসি।

ক্রাইম রিপোর্টার আরএম সালেহ আকরাম তালুকদার ওরফে রিয়াদ তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ সকালে ( ১৫ জুন,শুক্রবার, ২০২৪)বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল ( বিসিআরসি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিসিআরসির সভাপতি বিশিষ্ট সাংবাদিক, গীতিকার ও অগ্রণী বার্তা পত্রিকার সম্পাদক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা,আইন শৃঙ্খলা বাহিনীর অসাধু কর্মকর্তা, মানব পাচার চক্রের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় নিউজ করার জের হিসেবে রিয়াদ তালুকদারকে তারা বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলো।তিনি পরিবার নিয়ে শংকার মধ্যে আছেন। সম্প্রতি রিয়াদ তালুকদারের বিরুদ্ধে আদালতে আরো একটি হয়রানামূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একটি চলমান মামলার তথ্য উপাত্ত চাইতে গেলে ও মামলা সম্পর্কে টেলিফোনে খোঁজখবর নিতে গেলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়।তার বিরুদ্ধে করা মিথ্যে মামলা তুলে না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাংবাদিকরা এই প্রতিবাদ সমাবেশে জানান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিআরসি জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, সহ-সভাপতি ( যথাক্রমে) ফারুক আহমেদ, এস এম শামসুল হুদা প্রমুখ নেতৃবৃন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক মহসিন আহমেদ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মো.মঞ্জুর হোসেন ঈসা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তুর্না,বাংলাদেশ মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি বাদল চৌধুরী, সমন্বয় সম্পাদক কিশোর ডি কস্তা, কার্যকরী সদস্য আনোয়ারুল ইসলাম খান, এস এম রানা, অঞ্জন রিবেরু, মোঃ দুলাল উদ্দিন ও মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর