1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

কিডনি রোগীদের অর্থ সহায়তা দিল কমিউনিটি ব্যাংক

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | কিডনি ডায়ালাইসিস রোগীদের জন্য বেসরকারি প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশনের মাধ্যমে অর্থ সহায়তা দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

মঙ্গলবার সাজেদা ফাউন্ডেশনের গুলশান কার্যালয়ে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে কিডনি ডায়ালাইসিস পরিষেবা নিশ্চিত করতে ১৫ লাখ টাকার এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

কিডনি জটিলতা সংক্রন্ত বিষয়ে কোনো রোগী যেন আর্থিক বাধার সম্মুখীন না হন, সেটি বিবেচনা করেই এ সহায়তা দেওয়া হয় বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিহুল হক চৌধুরীর হাত থেকে পে-অর্ডারটি গ্রহণ করেন সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির।

এ সময় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর