1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৯ মাসে গ্লোবাল ইসলামী ব্যাংকের নিট লোকসান ২,২৩৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪২ বার পঠিত

চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির নিট লোকসান প্রায় ২ হাজার ২৩৫ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকের নিট মুনাফা হয়েছিল ৪২ কোটি টাকার বেশি। ব্যাংকটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে।

আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম ৯ মাসে গ্লোবাল ইসলামী ব্যাংকের নিট লোকসান হয়েছে ২ হাজার ২৩৪ কোটি ৫৮ লাখ টাকা টাকা। গত বছরের একই সময়ে যেখানে ব্যাংকটির নিট মুনাফা হয়েছিল ৪২ কোটি ৫০ লাখ টাকা। আলোচ্য ৯ মাসে ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২ টাকা ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৪৩ পয়স।

বিদেশে গ্রাহকের মোটা অঙ্কের ডলার খরচ, ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচিত ৯ মাসের এই বড় লোকসানের মধ্যে ৯৭৪ কোটি ৯৮ লাখ টাকা পরিচালন লোকসান হয়েছে। আর খেলাপীর বিপরীতে সঞিতি (প্রভিশনিং) গঠন করায় ব্যাংকের আরো ১ হাজার ২৬০ কোটি ৯১ লাখ টাকা লোকসান হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর