1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ

বিডি নিউজ ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

ম্যানেজার্স কনফারেন্সে গ্রাহকদের ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কক্সবাজারের হোটেল লং বিচে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। এছাড়া কোম্পানির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাসুদ হোসেন, বিলকিস নাহার, রাজিয়া সুলতানা, মাহমুদ হাবীব জামান ও শাহীনুর মিনহাজ চৌধুরীসহ ডিএমডি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফ যথাসময়ে গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করে আসছে।

অধ্যাপক আবু আহমেদ বলেন, বীমা মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্পদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে এ খাতের আরও বিকাশের সুযোগ রয়েছে বলেও তিনি বলেন।

ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, গ্রাহকদের কাছে দ্রুত বীমা দাবির অর্থ পৌঁছে দেয়াকে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, কিছু প্রতিষ্ঠানের দাবি পরিশোধে বিলম্বের কারণে বীমা খাতে আস্থার সংকট তৈরি হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র নেয়া উদ্যোগের মাধ্যমে এ খাতে আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর