1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৫ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বহুলাংশে কমেছে

বিশেষ সংবাদদাতা |
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭২ বার পঠিত

গত পাঁচ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বহুলাংশে কমেছে। একইভাবে গত বছরের রমজানের তুলনায় এ বছর বেশির ভাগ পণ্যের দাম কমেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় রয়েছে চাল, গম, ডাল, মুরগি, ডিম, মাছ, সয়াবিন, পামওয়েল, চিনি, লবণ, আলু, টমেটো, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন ও হলুদ।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব জানান, ২০২৪ সালের নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মুদি দোকান ও মুরগির মার্কেট থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সংগ্রহীত তথ্যে এ পরিসংখ্যান উঠে এসেছে।

পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, গত বছরের নভেম্বরের তুলনায় মার্চ পর্যন্ত বিভিন্ন প্রকার চাল (নাজিরশাইল, মিনিকেট, বিআর২৮, গুটি ও পাইজাম) এবং গমের (লুজ আটা, প্যাকেটজাত আটা, লুজ ময়দা ও প্যাকেটজাত ময়দা) দাম অপরিবর্তিত রয়েছে। যদিও গত বছরের রমজানের তুলনায় চালের দাম কিছুটা বৃদ্ধি পেলেও গমের দাম (আটা ও ময়দা লুজ প্যাকেটজাত) কমেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর