1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

৩-১ এ পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয় বার্সার

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

রোমাঞ্চকর এক ম্যাচ। বিপদে ভেঙে পড়তে নেই, ধৈর্য ধরে ঘুরে দাঁড়তে হয়; সেই পাঠই যেন শেখালো বার্সেলোনা। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিগে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়লো কাতালানরা। লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অবশেষে জিতেছে ৪-৩ ব্যবধানে।

শনিবার বার্সার ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে খেলার মূল সময় শেষ হয় ৩-৩ সমতায়। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে বার্সার জয় নিশ্চিত করেন রাফিনহা। দুর্দান্ত জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে শীর্ষে ৭ পয়েন্ট এগিয়ে গেছে বার্সা।

ম্যাচের ১২ মিনিটে ফেরান তোরেস গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন। কিন্তু মাত্র ৩ মিনিট পর গোলরক্ষক ভয়চেক সিজনি সেল্টা ভিগোর একটি ক্রস বুঝতে না পারায় লিড হারায় স্বাগতিকরা। এই সুযোগে স্কোরশিটে নাম লেখান বোরজা ইগলেসিয়াস। এতে ১-১ সমতায় ফেরে সেল্টা ভিগো।

দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করেন ইগলেসিয়াস। এতে স্বাগতিক বার্সার দর্শকরা হতবাক হয়ে যান। দুটি গোলই একই ধরনের, গোলরক্ষককে পরাস্ত করে দৌড়ে গিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

এরপর প্রতি-আক্রমণে যায় বার্সা। দানি ওলমো ও রাফিনহা চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে ৩-৩ সমতা ফেরান।

সেল্টা ভিগো মূল সময় পর্যন্ত ম্যাচ ধরে রাখলেও ওলমোকে ফাউলের কারণে শেষ মুহূর্তে পেনাল্টি পায় বার্সা। ভিএআর চেকের পরও সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। রাফিনহা পেনাল্টি থেকে বলটি জালে জড়ান ৯৮ মিনিটে। বল তুলে দেন ওপরের কর্নার দিয়ে। এতে ৪-৩ ব্যবধানে জেতে বার্সা।

৩২ ম্যাচে টেবিলটপার বার্সার পয়েন্ট ৭৩। ৩১ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর