1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

২ দেশের প্রতিষ্ঠান থেকে ইউরিয়া সার আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

২০২৬-২৭ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিদ্যমান জিটুজি (সরকারের সঙ্গে সরকারের) চুক্তি সংশোধন এবং নতুন চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় শিল্প মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়। দুটি প্রস্তাবই নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে কমিটি।

সভায় একটি প্রস্তাবে ২০২৬-২৭ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার লক্ষ্যে বিদ্যমান জিটুজি চুক্তি সংশোধনের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বর্তমানে প্রতিষ্ঠানটির সঙ্গে ফ্রি অন বোর্ড (এফওবি) ভিত্তিতে ইউরিয়া সার কেনার চুক্তি রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী এফওবির পাশাপাশি কার্গো, বিমা ও পরিবহন ব্যয়সহ সিএফআর (কস্ট অ্যান্ড ফ্রেইট) ভিত্তিতেও সার কেনার সুযোগ রাখা হবে।

আর এক প্রস্তাবে জিটুজি চুক্তির আওতায় রাশিয়ার ফরেন ইকোনমিক করপোরেশন প্রডিনটর্গ থেকে ২০২৬-২৭ অর্থবছরে প্রিল্ড ইউরিয়া সার আমদানির জন্য চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় শিল্প মন্ত্রণালয়ের উপস্থাপিত দুটি প্রস্তাবই নীতিগতভাবে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর