1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

২৬তম বার্ষিক সাধারণ সভায় নিটল ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পঠিত

নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এ কে এম মনিরুল হক। তিনি কোম্পানির বিগত বছরের ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোকপাত করেন।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান জুবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক নাঈমা হক, মাহমুদুল হক শামীম, পরিচালক নাজমে আরা হুসেন, মো. মুরাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. মামুনুর রশিদ এফসিএমএ ও মো. সোহরাব আলী খান এফসিএমএ।

এছাড়াও মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম, প্রধান আর্থিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীন নিরীক্ষা ও কমপ্লায়েন্স কর্মকর্তা মো. লিয়াকত হোসেন এফসিএমএ উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এফসিএস। সভায় ২০২৪ সালের বিনিয়োগকারীদের জন্য ১০% শতাংশ (৫% নগদ এবং ৫% স্টক) লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের ভার্চুয়াল অংশগ্রহণের মধ্য দিয়ে সাধারণ সভা সফলতার সাথে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর