1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

২৪ ঘণ্টা ওয়াই-ফাই অন রেখে ভুল করছেন না তো?

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পঠিত

প্রায় সবাই এখন ঘরে ওয়াই-ফাই ব্যবহার করেন। দিনরাত ২৪ ঘণ্টাই ওয়াই-ফাই অন রাখেন বাড়িতে। নিজের অজান্তে মারাত্মক ভুল করছেন। রাতে ঘুমনোর সময় অনেকে রাউটার বন্ধ করতে ভুলে যান,অনেকে আবার ইচ্ছা করেও অফ করেন না কিন্তু এতেই বড় বিপদ ডেকে আনছেন।

রাউটার থেকে যে তরঙ্গ বা ইলেকট্রো ম্যাগনেটিক রে নির্গত হয় তা মস্তিষ্কের জন্য বিপজ্জনক বারবার যদি ওই তরঙ্গ শরীরে প্রবেশ করে তাহলে একাধিক সমস্যা হতে পারে। ওয়াই-ফাই রাউটার থেকে নির্গত তরঙ্গ থেকে ক্যানসার পর্যন্ত হতে পারে।

এছাড়াও স্নায়বিক ও প্রজননের সমস্যা হতে পারে তাছাড়া স্লিপিং ডিসঅর্ডারের সমস্যা তৈরির সম্ভাবনাও থাকে। শুধু তাই নয়, অনিদ্রা, ক্লান্তি এবং মাইগ্রেনের মতো সমস্যা সৃষ্টি করারও পরামর্শ দেওয়া হয়। তাই ঘুমানোর সময় ওয়াইফাই রাউটার বন্ধ করতে অবশ্যই ভুলবেন না।

যারা ঘুমানোর সময় ফোন ব্যবহার করেন তাদের ঘুম কম হয়। তাই ঘুমাতে যাওয়ার ৩০ মিনিট আগে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করার পাশাপাশি মোবাইল ফোনটি আপনার থেকে একেবারেই দূরে রাখুন।

অনেকে বালিশের নিচে মোবাইল ফোন রেখে অথবা কম্বলে জড়িয়ে মোবাইল রেখে দেওয়ার ভুল করেন । এর ফলে মোবাইলে লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া এমনকি আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকে। তাই মোবাইল ব্যবহার কিংবা ওয়াইফাই ব্যবহারে অবশ্যই সাবধান হতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর