1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

২০২৩-২৪ অর্থবছর : চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯১ শতাংশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৮০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ ও শেষ প্রান্তিকের ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯১ শতাংশ।

সোমবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএস জানায়, ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের জিডিপির প্রবৃদ্ধি ৩ দশমিক ৯১ শতাংশ। তৃতীয় প্রান্তিকে ছিল ৫ দশমিক ৪২ শতাংশ, দ্বিতীয় প্রান্তিকে ৪ দশমিক ৭৮ শতাংশ এবং প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক শূন্য ৪ শতাংশ।

আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির চূড়ান্ত হিসাব দেওয়া হবে বলে জানিয়েছে বিবিএস।

বিবিএস আরও জানায়, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থিরমূল্যে ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কৃষিখাতের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ২৭ শতাংশ, শিল্প খাতের ৩ দশমিক ৯৮ শতাংশ এবং সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর