1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

১ হাজার গোল করার ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী রোনালদো

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্যারিয়ার শেষে ১ হাজার গোল করার ব্যাপারে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। ৪০ বছর বয়সী পর্তুগীজ তারকা বিশ্বাস করেন, অবশ্যই তিনি এই মাইলফলকে পোঁছাবেন।

রোববার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণের পর রোনালদো বলেন, ‘ইনজুরি না হলে আমি নিশ্চিতভাবেই সেই সংখ্যায় পৌঁছাবো।’

গত শনিবার সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে মাঠে নেমে আল আখদাউদের জোড়া গোল করে ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৪৬ করেছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে করা তার ১৪৩ গোল, যা পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ।

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পর্তুগাল দলকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে রোনালদোর। বিশ্বকাপ শুরু হওয়ার সময় পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের বয়স হবে ৪১ বছর।

পুরস্কার গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে আল নাসর তারকা বলেন, ‘আমি এখনও দারুণভাবে অনুপ্রাণিত। আমি কোথায় খেলছি, মধ্যপ্রাচ্য বা ইউরোপ তা গুরুত্বপূর্ণ নয়। আমি সব সময় ফুটবল খেলতে উপভোগ করি, শিরোপা জিততে চাই, গোল করতে চাই এবং এগিয়ে যেতে চাই।

‘তোমরা জানো আমার লক্ষ্য কী? আমি আরও শিরোপা জিততে চাই এবং সেই সংখ্যায় পৌঁছাতে চাই, যেটা তোমরা সবাই জানো।’

রোনালদোর শিরোপা সংগ্রহে যে অল্প কয়েকটি ট্রফি নেই, তার মধ্যে অন্যতম হলো বিশ্বকাপ। তবে তিনি ২০১৬ সালে পর্তুগালের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর