1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

১ টন এসি দিনে ৮ ঘণ্টা চালালে মাসে বিদ্যুৎ খরচ কত?

তথ্যপ্রযুক্তি ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

গরমে অফিস, বাড়িতে এসি ব্যবহার করেন অনেকেই। অনেকে আবার নতুন এসি কিনতে চাচ্ছেন। এসি ব্যবহারের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে বিদ্যুৎ খরচ। তবে সঠিকভাবে এসি ব্যবহারে খুব বেশি বিদ্যুৎ খরচ হয় না।

বাজারে এখন দেড় টন এসি বিক্রি বেশি। তবে এখনও অনেকে এক টনের এসি কেনেন। কারণ অনেকের বাড়িতে ছোট ঘর থাকে। সেখানে অনেকেই এক টন এসি ইনস্টল করেন।

ধরে নিন আপনার ঘরে এক টনের একটি এসি রয়েছে এবং সেটি আপনি দিনে টানা ৮ ঘণ্টা ব্যবহার করছেন। যারা কাজের সূত্রে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন তাদের রাতে ৮ ঘণ্টার বেশি এসি ব্যবহারের প্রয়োজনও হয় না।

তাহলে আসুন জেনে নেওয়া যাক একটি এক টনের এসি দিনে ৮ ঘণ্টা চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসতে পারে-

ইলেকট্রিক বিল কত আসবে তা নির্ভর করছে এসি কেমন, তার উপর। আপনার বাড়িতে ইনভার্টার নাকি নন-ইনবার্টার এসি ব্যবহার হয়, সেটার উপর অনেক কিছু নির্ভর করে। নন ইনভার্টার এসি হলে বিল একটু বেশি আসবে।

ধরুন আপনার বাড়িতে ফাইভ স্টার ১ টনের এসি চলে রোজ ৬ থেকে ৮ ঘণ্টা। তা হলে আপনার মাসে বিদ্যুত পুড়তে পারে ১৬৫ থেকে ১৭০ ইউনিট মতো। এবার বিদ্যুৎ বিল প্রতি ইউনিট যদি হয় ৭ টাকা ৫০ পয়সা তাহলে এসির এক মাসে খরচ হবে ১৬৫×৭.৫০ = ১২৩৭.৫০ টাকা।

এবার ধরুন আপনার বাড়িতে থ্রি স্টার ১ টন এসি চলে রোজ ৬ থেকে ৮ ঘণ্টা। হলে মাসে বিদ্যুৎ পুড়তে পারে অন্তত ২৪০ থেকে ২৫০ ইউনিট। এবার বিদ্যুৎ বিল প্রতি ইউনিট যদি হয় ৭ টাকা ৫০ পয়সা তাহলে এসির এক মাসে খরচ হবে ২৪০×৭.৫০ = ১৮০০ টাকা। তবে প্রতি ঘণ্টা হিসাব করলে বিল আরও কম হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর