1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

১৯ ডিসেম্বর থেকে ঘরে বসেই থাইল্যান্ডের ভিসা পাবেন বাংলাদেশিরা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের পাসপোর্টধারীরা ই-ভিসার আবেদন করতে পারবেন। এর ফলে পাসপোর্ট জমা দেওয়া ছাড়াই অনলাইনের মাধ্যমে ঘরে বসে নেওয়া যাবে থাইল্যান্ডের ভিসা। নতুন বছরের ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের ই-ভিসা দেবে ঢাকায় নিযুক্ত থাই দূতাবাস।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার থাইল্যান্ড দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায় ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে এবং ফর্ম পূরণ করে আপলোড করতে হবে। সুতরাং পাসপোর্ট জমা দেওয়ার কোনো কারণ নেই।

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবে। আবেদনের ১০ দিনের মধ্যে ভিসা ই-মেইলে পাঠানো হবে। আর আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর